Halloween Costume ideas 2015

রাজমিস্ত্রি উজ্জল গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে


স্টাফ রিপোর্টার: নাটোর সদর উপজেলার ছাতনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অদম্য মেধাবী ছাত্র উজ্জল পড়ার খরচ জোগাড় করতে বৃহস্পতিবার ও শুক্রবার রাজমিস্ত্রির কাজ করে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

অদম্য মেধাবী উজ্জল অস্টম শ্রেণিতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। তাদের নিজেদের কোন জমি নাই, এমনকি অন্যের জায়গায় বাড়ি করে বসবাস করে। দু:খজনক হলেও এবারের এসএসসি পরীক্ষায় ফি সুদের উপর টাকা নিয়ে ফরম ফিলাপ করতে হয়েছিল। তার বাবার নাম কাশেম মোল্লা। তারা ছাতনী ইউনিয়নের ভাবনী গ্রামে থাকে। কাশেম মোল্লা এখন বার্ধক্যের কারণে ও অসুস্থ্য হওয়ায় কোন কাজ করতে পারেন না। উজ্জল জানান, তার স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু কিভাবে পড়াশুনা করবো তা ভাবতে পারছি না। হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাহায্য ছাড়া কলেজে ভর্তি ও পড়াশুনা করা সম্ভব হবে না। আমি হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি সাহায্য করার আবেদন করছি। ছাতনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র প্রামানিক ও অন্যান্য শিক্ষকবৃন্দ সবাইকে সহযোগিতার আহবান জানান।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget