Halloween Costume ideas 2015

গুরুদাসপুর নদীরক্ষা কমিটির স্মারকলিপি হস্তান্তর


প্রান্তজন রিপোর্ট: ‘নদী বাঁচাও-দেশ বাঁচাও’ শ্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলা নদীরক্ষা কমিটি রাজশাহীর পদ্মা নদীর চারঘাট পয়েন্টে নন্দকুঁজা-বড়াল নদীর উৎসমুখে নির্মিত স্ল্যুইসগেট অপসারণের দাবী জানিয়েছেন। সেই সাথে প্রায় দেড়শত কিলোমিটার নৌপথে নৌ-লংমার্চ ও সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি হস্তান্তর করেছেন।
গত বুধবার সকাল ১০টায় পৌরসদরের চাঁচকৈড় শিল্পনগরীর নন্দকুজা নদীঘাট থেকে বড়াইগ্রামের রামাগাড়ি পর্যন্ত ওই নৌ-লংমার্চের স্থানীয় নেতাকর্মি, ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেনীপেশার মানুষ এক সমাবেশের আয়োজন করে। লংমার্চে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে সবাই চারঘাট স্ল্যুইসগেট অপসারণের দাবীর সাথে একাত্ত্বতা ঘোষণা করেন। পরে উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি হস্তান্তর করেছেন উপজেলা নদীরক্ষা কমিটি।

এ ব্যাপারে যোগাযোগ করলে উপজেলা নদীরক্ষা কমিটি ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অধ্যাপক আত্হার হোসেন, প্রধান উদ্যোক্তা মো. এমদাদুল হক ও নদীরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু বলেন,- আমাদের এই বৃহত্তর গণমানুষের নৌ-লংমার্চের দাবীর সমর্থনে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর আগামী ২০ ডিসেম্বরের ২০১৬ এরমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আপমর জনগণকে সঙ্গে নিয়ে এক বৃহত্তর কর্মসূচি গ্রহণের আল্টিমেটাম দেন নদীরক্ষা কমিটি।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget