Halloween Costume ideas 2015

নাটোরে অস্ত্রসহ এক যুবক আটক


প্রান্তজন রিপোর্ট: নাটোরে ৪ রাউন্ড গুলি ও একটি বিদেশী পিস্তল সহ বেলাল হোসেন (২৬) নামে এক অস্ত্র ব্যবসায়ী  যুবককে আটক করেছে র‌্যাব-৫। রোববার দুপুরে সদর উপজেলার একডালা বাজার এলাকায় অস্ত্র বেচা কেনার সময় র‌্যাব-৫ এর সদস্যরা তাকে আটক করে। আটক বেলাল বরিশাল জেলার গৌরনদী উপজেলার হাজীপাড়া এলাকার আকবর হোসেনের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল সদর উপজেলার একডালা এলাকায় অভিযান চালায়। এসময় অস্ত্র বেচাকেনার সময় বেলাল হোসেনকে ৪ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১টি বিদেশী পিস্তল সহ আটক করে।
র‌্যাব-৫ এর কমান্ডার এএসপি মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান , বেলাল একজন অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র বেচা কেনার সময় তাকে আটক করা হয়।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget