Halloween Costume ideas 2015

নাটোরে সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত শিক্ষণ


প্রান্তজন রিপোর্ট: নাটোর জেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে তিন হাজার ছাত্র-ছাত্রীকে ৫দিন ব্যাপী সঠিকভাবে জাতীয় সঙ্গীত এবং বাংলা সঙ্গীত-সংস্কৃতি শিক্ষণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় সঙ্গীত এবং বাংলা সঙ্গীত-সংস্কৃতি শিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। গত ১ অক্টোবর থেকে এই শিক্ষণ কর্মসূচি শুরু হয়। এতে ৮ জন প্রশিক্ষক অংশ নেন।

জেলা কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা কালচারাল অফিসার শাহাদত হোসেন, কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজে অধ্যক্ষ আব্দুল কাদের, প্রশিক্ষক সায়মা আলী ক্ষমা, কার্তিক চন্দ্র ম-ল, দিলীপ প্রামানিক, নার্গিস আকতার বানু প্রমুখ।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget