Halloween Costume ideas 2015

নাটোরে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তির হাতের কব্জি কর্তন


প্রান্তজন রিপোর্ট: দাবীকৃত চাঁদা না দেওয়ায় নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকায় সাইদুর রহমান (৪৫) নামে এক ব্যাক্তির হাতের কবজি কেটে দিয়ে কুপিয়ে জখম করেছে এক যুবক। শনিবার সকাল টার দিকে শহরের বনবেলঘড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সাইদুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাইদুর রহমান বেলঘড়িয়া এলাকার আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ স্থানীয়রা জানায়, সাইদুর রহমান শনিবার ফজরের নামাজ শেষে বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় একটি চায়ের দোকানে যাচ্ছিলেন। এসময় অস্ত্রধারী রানা নামে এক যুবক কয়েকজন সঙ্গিসহ তার ওপর অর্তকিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতারি ভাবে কুপয়ে জখম করে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে সাইদুরের বাম হাত কব্জি থেকে কেটে দেওয়া হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনিত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে পরিবারের দাবী, গত কয়েকদিন ধরেই কতিপয় দুর্বৃত্ত সাইদুরের কাছে এক লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। ওই টাকা না দেওয়ায় তাকে কুপিয়ে জখম করে হাতের কব্জি কেটে দিয়েছে। তবে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র স্থানীয়দের বরাত দিয়ে জানান, আহত সাইদুর একসময়  চোরাচালানীর ব্যবসার সাথে জড়িত ছিল। এরই জেরে কব্জি কর্তনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, আহত সাইদুর হামলাকারীদের চিনতে পেরেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।  তিনি সুস্থ হলেই তার কাছ থেকে তথ্য নিয়ে জড়িতদের গ্রেফতার করা হবে।


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget