Halloween Costume ideas 2015

বড়াইগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন



স্টাফ রিপোর্টার: নাটোরের বড়াইগ্রামে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া বাজারের দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হজরত আলী, সাংগঠণিক সম্পাদক অধ্যাপক আব্দুল আলিম, উপজেলা যুবদল সভাপতি সরদার রফিক ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশরাফ আলী, বিএনপি নেতা সরদার সুলতান আহমেদ, নুরুল ইসলাম, আব্দুস সালাম, ছাত্রদল সভাপতি কোরবান আলী  প্রমুখ। এর আগে অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget