Halloween Costume ideas 2015

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ জেলায় শীর্ষে: নাটোরে জেলায় জিপিএ-৫ পেয়েছে এক হাজার শিক্ষার্থী


প্রান্তজন রিপোর্ট: চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় নাটোর জেলার সাত উপজেলায় প্রায় এক হাজার শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর জেলায় শীর্ষস্থান অর্জন করেছে বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। কলেজ সুত্র জানায়, এই কলেজ থেকে ৫২৬ জন পরীক্ষা দিয়ে সকলে পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৮৮জন। এর মধ্যে বিজ্ঞানে ১৭১, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১১জন ও মানবিক শাখায় ৬ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া সদরের নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন, নাটোর রাণী ভবাণী সরকারী মহিলা কলেজ থেকে ১৭জন, নাটোর সিটি কলেজ থেকে তিনজন, এবং দিঘাপতিয়া এমকে কলেজ, নাটোর মহিলা কলেজ, দত্তপাড়া মডেল কলেজ ও নলডাঙ্গা নজমুল হক কলেজ থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছে।
লালপুরের আব্দুলপুর সরকারী কলেজ থেকে একজন জিপিএ-৫ পেয়েছে। লালপুর ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬জন । সিংড়া সরকারী গোল-ই-আফরোজ কলেজ থেকে ২২৮জন পরীক্ষা দিয়ে ১১২জন পাশ করলেও একজনও জিপিএ-৫ পায়নি। তবে সিংড়ার দমদমা স্কুল এন্ড কলেজ থেকে ২৭জন জিপিএ-৫ পেয়েছে। বড়াইগ্রামের বনপাড়া ফজিলাতুন নেছা মুজিব মহিলা কলেজ থেকে ১০জন, বনপাড়া ডিগ্রি কলেজ থেকে ৯জন, জোনাইল ডিগ্রি কলেজ থেকে চারজন, বড়াইগ্রাম ডিগ্রি কলেজ থেকে দুইজন ও বড়াইগ্রাম মহিলা কলেজ থেকে একজন জিপিএ-৫ পেয়েছে।
গুরুদাসপুর শহীদ শামসুজ্জোহা ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৫জন। কারিগরি শাখায় লালপুরের মঞ্জিল পুকুর কলেজ থেকে ২০জন ও মাজার শরীফ মহিলা কলেজ থেকে ১৪জন জিপিএ-৫ পেয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম ভুঁইয়া জানান, জেলায় ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার ৪৭৫ জন শিক্ষার্থী চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ গ্রহন করেন। এরমধ্যে ১৮টি কলেজে ১০ হাজার ৩ জন, ৫টি আলিম মাদ্রাসায় ৫৩৩ জন ও ১০টি ভকেশনাল কলেজ থেকে ৫ হাজার ৩৯ জন শিক্ষার্থী রয়েছে। তবে তিনি জেলায় পাশের হার জানাতে পারেননি।


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget