Halloween Costume ideas 2015

বড়াইগ্রাম মহিলা কারিগরী কলেজ উপজেলার শীর্ষে


স্টাফ রিপোর্টার: নাটোরের বড়াইগ্রাম মহিলা কারিগরী কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশসহ সর্বাধিক ১২ জন জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে। এবারের পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে আলিম পরীক্ষায় কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

সংশ্লিষ্ট কেন্দ্র সূত্রে জানা যায়, বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ থেকে ১১ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় ও বনপাড়া ডিগ্রী কলেজ থেকে সাধারণ শাখায় ৭ জন ও কারিগরী শাখায় ২ জন জিপিএ-৫ পেয়ে উপজেলার তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে। এছাড়া মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজের কারিগরী শাখায় ৯ জন, আহম্মেদপুর কলেজ-২ থেকে ৭ জন, রাজাপুর ডিগ্রী কলেজ ও জোনাইল ডিগ্রী কলেজ থেকে ৪ জন করে, বড়াইগ্রাম ডিগ্রী কলেজ, বড়াইগ্রাম কারিগরী এন্ড বিএম কলেজ ও খাকসা খোকসা আইটি কলেজ থেকে ২ জন করে, বড়াইগ্রাম মহিলা কলেজ, আহম্মেদপুর কলেজ, বনপাড়া কৃষি ও কারিগরী কলেজ এবং জোনাইল মহিলা কলেজ থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এদিকে, এবারই প্রথম মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার মাদরাসাগুলো থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করতে পারেনি। তবে দাসগ্রাম ফাজিল মাদরাসা ও মৌখাড়া আলিম মাদরাসা থেকে কেউ জিপিএ-৫ না পেলেও শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget