Halloween Costume ideas 2015

বড়াইগ্রাম পৌরসভার ২৫ কোটি টাকার উদ্বৃত্ত বাজেট পেশ



স্টাফ রিপোর্টার: নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় নতুন কোন কর আরোপ ছাড়াই ২০১৬-১৭ অর্থ বছরের ২৫ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৩৫৯ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় পৌর চত্ত্বরে আয়োজিত উন্মুক্ত অনুষ্ঠানে মেয়র আব্দুল বারেক সরদার বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে গত বছরের উদ্বৃত্তসহ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ২৫৯ টাকা আয় কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৪৭৬ টাকা ব্যায় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ২০ কোটি ৬০ লাখ হাজার টাকা আয় এবং সমপরিমাণ টাকা ব্যায় ধরা হয়েছে। এছাড়া বাজেটে লাখ ১৭ হাজার ৭৮৩ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। অনুষ্ঠানে প্যানেল মেয়র জালাল উদ্দিন, পৌর সচিব জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা কাওসার আলী, সহকারী প্রকৌশলী আকরামুজ্জামান হিসাবরক্ষক ফিরোজুল ইসলাম বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল ওয়ার্ড কাউন্সিলরসহ পৌর এলাকার ব্যবসায়ী নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সুধীমহল উপস্থিত ছিলেন।
বাজেটে পৌর এলাকার সৌন্দর্য বর্ধন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, পৌর মার্কেটসহ ভৌত অবকাঠামো নির্মাণ, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং সড়ক বাতি বিদ্যুতায়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget