Halloween Costume ideas 2015

বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ



বাগাতিপাড়া প্রতিনিধি: টেকসই নারী উন্নয়নের লক্ষে দেশব্যাপী চলমান ভ্রাম্যমান আইসিটি প্রশিক্ষণের স্মার্ট বাস এখন নাটোরের বাগাতিপাড়ায়। উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৬ জন ছাত্রীকে দিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ধারনা। শনিবার দুপুরে আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নুরুজ্জামান দেওয়ান ও মাহবুবুর রহমান ছাত্রীদের প্রশিক্ষণ দেন। শীতাতপ নিয়ন্ত্রিণ এ স্মার্ট বাসের ভেতরেই এ প্রশিক্ষণ পেয়ে উচ্ছসিত ছাত্রীরা। ছাত্রী তানিশা জানায়, আইসিটি সম্পর্কে ধারনার পাশাপাশি নারীদের স্বাবলম্বী হওয়ার বিষয়ে অনুপ্রাণিত হয়েছে সে। রবি ও হুওয়াই দুটি কোম্পানী তাদের সহযোগীতা প্রদান করছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরন করা হয়। এসময় সেখানে প্রধান শিক্ষক খন্দকার মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget