Halloween Costume ideas 2015

নাটোরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের মানববন্ধন



প্রান্তজন রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুর মন্দিরে হামলা, ভাংচূর ও হিন্দুদের বাড়ীঘর লুটপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নাটোরে মানববন্ধন করেছে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টার সময় নাটোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন  কথা সাহিত্যক জাকির তালুকদার, এ্যাডভোকেট সুশান্ত  ঘোষ, চিত্ত রঞ্জন সাহা, এ্যাডভোকেট প্রসাদ তালুকদার বাচ্চা ও সুবল কুমার দাস প্রমুখ। মানববন্ধনে সম্প্রতি সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ২০ টিরও বেশী মন্দিরে হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন বক্তারা।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget