Halloween Costume ideas 2015

বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ



প্রান্তজন রিপোর্ট: নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃহস্পতিবার সকালে উপজেলা চত্ত্বরে ২৪০ জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে বারি গম-২৬ জাতের ২০ কেজি করে বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার দেওয়া হয়। চলতি বছর উপজেলায় মোট ৫৮০ জন কৃষকের মধ্যে মুগ, সরিষা, গম ও তিল বীজ পর্যায়ক্রমে বিতরন করা হবে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা বাবলু কুমার সুত্রধর, অতিরিক্ত কৃষি অফিসার মোমরেজ আলী প্রমুখ।  

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget