Halloween Costume ideas 2015

লালপুর ডিগ্রী কলেজে নবীন বরণ ও নতুন ভবন উদ্বোধন



স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (৮ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার লালপুর ডিগ্রী কলেজের ‘এ্যাড.আবুল কালাম আজাদ ভবন’ এর উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ এ্যাডঃ আবুল কালাম আজাদ এর নিজস্ব অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত ‘ এ্যাড. আবুল কালাম আজাদ ভবন’ এর উদ্বোধন করা হয় এবং এইচ.এস.সি-২০১৬ সালের ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।

কলেজ চত্বরে আয়োজিত কলেজের অধ্যক্ষ আব্দুর মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তায়েজ উদ্দিন ও লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ। বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক আজিজুর রহমান, আব্দুল ওয়াদুদ। এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামমীলেিগর যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আলাল, মাহামুদুল হাসান মুকুল, গোলাম কাউসার,সাংগাঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, আওয়ামীলীগ নেতা আব্দুস সাত্তার হিরু প্রমুখ।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget