Halloween Costume ideas 2015

দুর্দম্য আর্জেন্টিনাকে নিয়ে আশাবাদী মার্তিনো


টানা তিন জয়ে একমাত্র দল হিসেবে পুরো পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার শেষ আটে উঠে আর্জেন্টিনা দেখিয়ে দিয়েছে এবারের আসরে তারাই সবচেয়েফেভারিট এই দল নিয়ে শিরোপা জেতার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী কোচ জেরার্দো মার্তিনোও। তার বিশ্বাস, ২৩ বছর ধরে চলা শিরোপা খরা এবার মেসি-দি মারিয়াদের হাত ধরে ঘুচবে
চিলির বিপক্ষে - গোলে জিতে শুরু; এর পর পানামাকে - গোলে উড়িয়ে দেওয়া এবং সব শেষ ম্যাচে বলিভিয়াকে - ব্যবধানে হারিয়েডিগ্রুপের সেরা হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠে আর্জেন্টিনা
বলিভিয়াকে হারানোর পর মার্তিনো জানান, নকআউট পর্বের পথচলার জন্য তার দল ভালো অবস্থায় আছে। তবুও সতর্ক ৫৩ বছর বয়সী এই কোচ
আমরা ভালো সময়ের মধ্যে আছি। আমাদের অনেক খেলোয়াড় চোট কাটিয়ে উঠছে এবং নকআউট পর্বের জন্য আমরা ভালো অবস্থায় আছি।
ভালোভাবে প্রথম ধাপটা শেষ হলো; কিন্তু সামনে যেটা (নকআউট পর্ব) আসছে, সেটার কারণেই এটা অর্থহীন। কিন্তু দল সতর্ক আছে।
বলিভিয়ার বিপক্ষে শিষ্যদের প্রথমার্ধের খেলায় দারুণ খুশি মার্তিনো বলেন, “আমাদের একটা নিখাদ দল আছে। বলিভিয়ার বিপক্ষে প্রথমার্ধে আমরা ভালো খেলেছি এবং এটাই পার্থক্য গড়ে দিয়েছিল।

এরিক লামেলা, এসেকিয়েল লাভেস্সি ভিক্তর কুয়েস্তার গোলে প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা। চোট থেকে শতভাগ সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকা লিওনেল মেসি ম্যাচ খেলেন দ্বিতীয়ার্ধের শুরু থেকে
ফক্সবরোতে আগামী রোববার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় তৃতীয় কোয়ার্টার-ফাইনালে কোপা আমেরিকার ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষসিগ্রুপের রানার্সআপ ভেনেজুয়েলা। দলের সেরা তারকার ম্যাচে খেলার বিষয়টি নিশ্চিত করেন মার্তিনো
লিও খেলবে; অবশ্যই।
১৯৯৩ সালের কোপা আমেরিকা জয়ের পর বড় কোনো শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। গত আসরের ফাইনালে চিলির কাছে হেরেছিল তারা। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরেও স্বপ্ন ভাঙে মেসিদের। তবে কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশেষ টুর্নামেন্টের গ্রুপ পর্বে দলের দারুণ পারফরমেন্সে মার্তিনোর বিশ্বাস, এবার আর্জেন্টিনার খরা ঘুচবে

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget